- প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ০৮:১৫ পিএম
গোপালগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সোমবার (০২ মার্চ) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা সরদারপাড়া ও মহেশপুর গ্ৰামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো-কাশিয়ানী উপজেলার ফুকরা সরদারপাড়া গ্রামের মোরাদ মোল্লার ছেলে মো: শাহিন শেখ (৩৫) ও একই উপজেলার মহেশপুর গ্রামের রেজাউল শেখের স্ত্রী মোছা: আছমা বেগম (৪৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার ফুকরা সরদারপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়ী থেকে ২৫ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: শাহিন মোল্লাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, এবই উপজেলার মহেশপুর গ্ৰামে অভিযান চালিয়ে ২৫০ গ্ৰাম গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী মোছা: আছমা বেগমকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কাশিয়ানী থানায় নিয়মিত মামলা দায়ের করেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!