- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ০৭:৩৪ এএম
বরগুনায় ডেঙ্গু-করোনা সচেতনতামূলক সাইকেল র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় ডেঙ্গু-করোনা সচেতনতামূলক সাইকেল র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (৪ আগস্ট) সকাল ১০ ঘটিকায় জেলা তথ্য অফিস বরগুনা ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক সাইকেল র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফের সাংগঠনিক সম্পাদক বাপন দেবনাথসহ প্রমুখ।
র্যালিটি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বরগুনা বাজার ঘুরে লঞ্চঘাট গিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে লঞ্চঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে সেইফ সদস্যরা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!