- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০২:৪৯ পিএম
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা দেয়ার মধ্যদিয়ে গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত
L
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা দেয়ার মধ্যদিয়ে গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ দিবসটি পালন করে।
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই-ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। মহিলা বিষয়ক কর্মকর্তা লাখসানা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে ফাহিমা বেগম, সফল জননীতে মেরেজান বেগম, নিয্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী ক্যাটাগরিতে কনিকা রানী দে ও সমাজ উন্নয়নে অসাম্য অবাদানে জাকিয়া সুলতানাকে সংবর্ধনা দেয় হয়। পরে তাদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!