- প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫ ০৩:৪৪ পিএম
বরিশালে যুবককে জোরপূর্বক বিয়ের অভিযোগে মামলা
শাকিব উল হক,
বরিশাল প্রতিনিধি
বরিশালে দুলাল নামের এক যুবককে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগে কনে নাবিলাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী দুলাল মোল্লা বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন—বরিশাল সদর উপজেলার কর্নকাঠি গ্রামের জয়নাল সর্দারের মেয়ে নাবিলা, আইনজীবী গিয়াস উদ্দিন তমাল, মামুন, সাইফুল, আশিকুর রহমান, কাজী সাইদুল রহমান কাসেমী, হৃদয় মুন্সি ও আনোয়ারুল কবির।
মামলার অভিযোগে বলা হয়, ৮ আগস্ট বাকেরগঞ্জের শ্বশুরবাড়ি থেকে দুলাল মোল্লাকে তুলে এনে বরিশাল নগরীর ভাটারখালে একটি কাজী অফিসে নেওয়া হয়। সেখানে আইনজীবী গিয়াস উদ্দিনসহ কয়েকজন মিলে তাকে আটকে রেখে নাবিলার সঙ্গে বিয়ে সম্পন্ন করেন।
দুলালের দাবি, নাবিলা ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং বিভিন্ন কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে। তবে আইনজীবী গিয়াস উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, দুলাল দীর্ঘদিন নাবিলার সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন এবং নাবিলার গর্ভে তার সন্তান রয়েছে। তার ভাষ্য, দুলালকে জোর করে নয়, বরং স্বেচ্ছায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিয়ে করতে কাজী অফিসে গিয়েছিলেন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!