শিরোনামঃ

বরিশালে শিক্ষককে প্রাণনাশের হুমকি

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও প্রকৃতি ও জীবন ক্লাবের বরিশালের সহ সভাপতি অমল কৃষ্ণ রায় (৪৬) কে  অজ্ঞাত নম্বর থেকে প্রাণনাশের হুমকি  দেয়া হয়েছে।

অমল কৃষ্ণ রায় বলেন, +8801349757525 এই নম্বর থেকে ফোন করে  অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং গালাগালিসহ প্রাণনাশের হুমকি দেয়।

পরবর্তীতে উক্ত নম্বরে পুনরায় কল দিলে ভীতি প্রদর্শন অব্যাহত রাখা হয়, যার ফলে ভুক্তভোগী ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে ওই শিক্ষক জানান। 


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?