- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০৩:৪৭ পিএম
বরিশালে SHINE প্রকল্পের প্রতিনিধি দলের স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন
SHINE Annual Consortium Meeting with Partners-এর অংশ হিসেবে বরিশাল জেলা পরিদর্শন করেছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল। জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন BRAC JPGSPH, BRAC University, কেনিয়ার LVCT ও APHRC এবং যুক্তরাজ্যের LSTM-এর প্রতিনিধিরা। SHINE প্রকল্পের আওতায় Mental Wellbeing and Supportive Supervision বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির স্বাস্থ্যকর্মী এবং কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP)-দের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনই ছিল এ সফরের মূল উদ্দেশ্য।
পরিদর্শনকালে প্রতিনিধি দল BRAC JPGSPH ও BRAC SELP টিমের যৌথ উদ্যোগে পরিবেশিত একটি সচেতনতামূলক গণনাটক উপভোগ করেন। নাটকটিতে স্বাস্থ্যকর্মীদের দৈনন্দিন কার্যক্রম এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে তাদের সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
পরে প্রতিনিধি দল ব্র্যাকের আয়োজনে নিয়মিত সমন্বিত (Combined) হেলথ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে অসংক্রামক রোগ (NCD) সংক্রান্ত স্বাস্থ্যসেবা, চক্ষু পরীক্ষা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা। একইসঙ্গে সরকারের একটি কমিউনিটি ক্লিনিকও পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় সরকারের প্রতিনিধি হিসেবে বরিশাল জেলায় সদ্য যোগদানকৃত সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)সহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
পরিদর্শনের মাধ্যমে SHINE প্রকল্পের আওতায় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র এবং বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে প্রতিনিধি দল সরাসরি ধারণা লাভ করেন।
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেছেন চেয়ারম্যান...
-
‘৫ বছরে বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বরিশাল জেলার ১০টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪ হাজার ৭৫২টি...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!