- প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ০৬:৪৮ পিএম
বরিশালে পার্কে বিষপান করা তরুণীর মৃত্যু
সাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে শুয়ে বিষপান করা সেই তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
মৃত তরুণীর নাম জান্নাত আক্তার। তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ১২ জানুয়ারি বিকেলে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে এক তরুণীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, তিনি প্যারাকুইড নামের একটি মারাত্মক বিষপান করেছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিষের বোতল, আগরবাতি ও কাফনের কাপড় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও ব্যক্তিগত মানসিক চাপে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে পারিবারিক জটিলতা ও বিচ্ছেদের মানসিক আঘাত থেকে তিনি চরম হতাশায় ভুগছিলেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, প্যারাকুইড বিষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!