- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪ পিএম
বরিশালে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ হিলভিউ হাউজিং লিমিটেডের বিরুদ্ধে
বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের উত্তর বগুড়া রোড গফুর সড়ক এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে 'হিলভিউ হাউজিং লিমিটেড'' নামক এক ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্মাণকাজের কারণে পানি চলাচলের স্বাভাবিক পথ সংকুচিত হয়ে পড়েছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বরিশাল সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগকারী বাবলু ও এলাহী দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানি নিষ্কাশনের যে পথটি ব্যবহার হয়ে আসছে, ভবন নির্মাণের কারণে সেটি বাধাগ্রস্ত হচ্ছে। নির্মাণকাজের জন্য বিভিন্ন সামগ্রী রাখায় পানি চলাচলের পথও সংকুচিত হয়েছে বলে অভিযোগ তাদের।
তবে স্থানীয়দের অভিযোগের সঙ্গে একমত নয় নির্মাণকারী প্রতিষ্ঠান। হিলভিউ ডেভেলপার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে কোনো খাল বা সরকারি পানি চলাচলের পথ বন্ধ করা হয়নি। সিটি করপোরেশনের বিদ্যমান ড্রেন ব্যবস্থার মধ্যেই নির্মাণকাজ চলছে এবং পানি নিষ্কাশন স্বাভাবিক রয়েছে বলে তাদের দাবি।
বিষয়টি নিয়ে বরিশাল সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সরেজমিনে পরিদর্শনের কথা জানিয়েছেন।
হিলভিউ হাউজিং লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার রাজীব বলেন, ওই স্থানে খাল নেই, সেখানে সিটি করপোরেশনের ড্রেন রয়েছে। বর্তমানে পানি নিষ্কাশনে কোনো সমস্যা হচ্ছে না বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে বিসিসি'র রোড ইনস্পেক্টর বাবু জানান, বিষয়টি নিয়ে একটি অভিযোগ তারা পেয়েছেন। আরেকটি অভিযোগ এখনো হাতে পৌঁছায়নি। উভয় পক্ষের অভিযোগ পাওয়ার পর বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নগরীর বিভিন্ন এলাকায় অপরিকল্পিত নির্মাণকাজের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হলে বর্ষা মৌসুমে এর প্রভাব আরও প্রকট হতে পারে। তাই ভবন নির্মাণের অনুমোদন, জায়গাটির ড্রেন ও পানি চলাচলের পথের অবস্থান এবং নির্মাণকাজের বৈধতা সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এখন সিটি করপোরেশনের সরেজমিন পরিদর্শনের পরই স্পষ্ট হবে, ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বাস্তবে বাধাগ্রস্ত হয়েছে কিনা এবং সংশ্লিষ্ট নির্মাণকাজ অনুমোদিত নকশা ও নিয়ম মেনে হচ্ছে কিনা।
এই বিভাগের আরো খবর
-
তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৬ইং। আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :আগৈলঝাড়া প্রেসক্লাবে ৫ সেপ্টেম্বর শনিবার প্রেসক্লাবে সভাপতি শামিমুল ইসলামের সভাপতিত্ব এক সাধারণ সভায়...
-
যবিপ্রবি প্রতিনিধি :বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি, ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু, বিশ্ববিদ্যালয় আইনের বাস্তবায়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও ছাত্রলীগের সকল অপকর্মের বিচারের দাবিতে...
-
মাসুদ রেজা ফয়সাল:বরিশালের মুলাদী উপজেলার লক্ষ্মীপুর মাধ্যমিক বিদালয়ের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান এইচ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!