- প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ১২:৪৩ এএম
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শোকেস প্রোগ্রাম অনুষ্ঠিত
বরিশালে নিরাপদ সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা ও তথ্য অধিকার বিষয়ক কার্যক্রম তুলে ধরতে একটি শোকেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বরিশালের ইউরো কনভেনশন হলে সকাল সাড়ে দশটায় এ আয়োজন শুরু হয়।
দিনব্যাপী এ আয়োজনে গত চার মাসে বরিশাল জেলায় লাল সবুজ সোসাইটি’র বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে এ শোকেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এ সময়ের মধ্যে সম্পাদিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা এবং আগামী দিনে কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হবে।
গত চার মাসব্যাপী লাল সবুজ সোসাইটি’র উদ্যোগে দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এফসিডিও’এর অর্থায়নে ইতোমধ্যে বরিশালে একাধিক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় অংশগ্রহণকারীদের মতামত, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এ আয়োজনে বরিশালের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, নাগরিক সাংবাদিকসহ নানা শ্রেনি পেশার মানুষ অংশ নেন।
এ শোকেস প্রোগ্রামে প্যানেল আলোচনায় অংশ নেন সাজ্জাদ পারভেজ (সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর), মো. শাকিলুজ্জামান (সহকারী পরিচালক, জেলা তথ্য অফিস, বরিশাল), দিপু হাফিজুর রহমান (ডেপুটি ডিরেক্টর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল), শিউলি সাহা (সদস্য, মহিলা পরিষদ), মেহের আফরোজ মিতা (রিজিওনাল কো-অর্ডিনেটর, দ্য হাঙ্গার প্রোজেক্ট), অর্পূব অপু (ব্যুরো প্রধান, সময় টিভি), সাইদ পান্থ (ব্যুরো প্রধান, চ্যানেল আই), ডা. ইসরাক ইউনুস ইমা (লেকচারার, কমিউনিটি মেডিসিন বিভাগ, সাউথ এপোলো মেডিক্যাল কলেজ) এবং শুভংকর চক্রবর্তী (সভাপতি, ম্যাপ)।
আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগে বরিশালের বর্জ্য ব্যবস্থাপনা, ‘নিরাপদ সড়ক ও তথ্য অধিকার বিষয়ে লাল সবুজ সোসাইটির এ উদ্যোগ অনন্য। এধরণের প্রোগ্রামে বরিশালের নাগরিক সেবা অনেকটাই উন্নত হচ্ছে। লাল সবুজ সোসাইটির এ আয়োজন ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং বরিশালের উন্নয়নও দৃশ্যমান হবে বলে আশা করি।’
আয়োজকরা জানান, অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতি ও মতামত লাল সবুজ সোসাইটি’র ভবিষ্যৎ কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সহায়ক হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!