- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৯ পিএম
বরিশালে মৌলিক শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বরিশালে মৌলিক শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
৬ ও ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বরিশালের বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) ট্রেনিং সেন্টারে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে বরিশাল জেলায় কর্মরত সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সমাজকর্মী, সেইন্ট বাংলাদেশের আইসিডিপি-এসজে প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও সিনিয়র কর্মকর্তারা এবং সেভ দ্য চিলড্রেনের বরিশাল বিভাগীয় ও কান্ট্রি অফিসের সিনিয়র কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা বিভাগের পরিচালক সমীর মল্লিক, বরিশাল বিভাগের সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও উপসচিব শাহ মো. রফিকুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের বরিশাল ফিল্ড অফিসের হেড মো. আল আমিন, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভিন এবং সেইন্ট বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড ফান্ড রাইজিং আহসান মুরাদ চৌধুরী।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর কল্যাণে কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠন ও কার্যক্রম, স্কুল ওয়েলফেয়ার কার্যক্রম, শিশু সহায়তা টোল-ফ্রি নম্বর ১০৯৮-এর সঙ্গে যোগাযোগ, রেফারেল ব্যবস্থা, জন্মনিবন্ধন এবং কেস ম্যানেজমেন্টসহ শিশু সুরক্ষা ও অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ শিশুদের প্রয়োজনীয় সেবা ও সহায়তার আওতায় আনতে কার্যকর রেফারেল ও কেস ম্যানেজমেন্ট ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে সেইন্ট বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়, সংগঠনটি শুধু আইসিডিপি-এসজে প্রকল্পের আওতায় নয়, বাস্তবায়নাধীন সব প্রকল্পের মাধ্যমে শিশু সুরক্ষা ও শিশু অধিকার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এই বিভাগের আরো খবর
-
সংবাদ ডেস্ক : দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর তীব্র স্রোতে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!