- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ০৭:১২ পিএম
বরিশালে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন, চেয়ারম্যান কাজল, মেম্বার সেক্রেটারি শাহজাদা
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালে গঠিত হয়েছে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম বরিশাল’।
মঙ্গলবার বরিশাল নগরীর বিডিএস (BDS) হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রান্তজন ও অ্যাওসেড (AOWSED)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় এ ফোরাম গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরোহির নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম। এতে পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও জীবিকাহানির মতো সংকট ক্রমেই তীব্র হচ্ছে। এসব সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার আদায় এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। এ লক্ষ্যেই ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম বরিশাল’-এর যাত্রা শুরু হয়েছে।
ফোরামের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, জলবায়ু সহনশীল জীবনযাত্রা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি ও লবিং পরিচালনা এবং জলবায়ু আন্দোলনে তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।
আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী উপকূলীয় জনগোষ্ঠীই এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার। এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম বরিশাল’।
সভায় সর্বসম্মতিক্রমে ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন রহিমা সুলতানা কাজল, কো-চেয়ারম্যান শুভঙ্কর চক্রবর্তী এবং মেম্বার সেক্রেটারি তৌহিদুল ইসলাম শাহজাদা। এছাড়া ওয়ার্কিং গ্রুপের সদস্য হিসেবে রয়েছেন এটিএম খোরশেদ আলম, আক্তারুল কবির, মো. আরিফ হোসেন, মাঈনুল ইসলাম সবুজ, আসমানী পারভীন, অর্পা বণিক এবং মনিকা।
নবগঠিত ফোরামের নেতারা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ, গবেষণাভিত্তিক অ্যাডভোকেসি এবং জনসম্পৃক্ততার মাধ্যমে বরিশালের জলবায়ু আন্দোলনকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!