- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬ ০১:২০ পিএম
বরিশালে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে ব্র্যাকের কর্মশালা
বিদেশফেরত অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বরিশালে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় বরিশাল ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মেহেরুন্নেসা মুন্নি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম ও ব্র্যাকের হোসেন খান। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের বিভাগীয় প্রধান বিভাষ চন্দ্র তরফদার।
কর্মশালায় জানানো হয়, বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বরিশালের চার উপজেলায় ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে এবং সুইজারল্যান্ডের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত।
প্রকল্পের আওতায় বিদেশফেরত কর্মীদের মানসিক স্বাস্থ্য মূল্যায়ন, সাইকো-সোশ্যাল কাউন্সেলিং, দক্ষতা যাচাই ও ক্যারিয়ার কাউন্সেলিং দেওয়া হচ্ছে। পাশাপাশি পুনঃএকত্রীকরণ পরিকল্পনা প্রণয়ন, আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং নতুন ব্যবসা শুরু বা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে বিজনেস অ্যাডভাইজরি সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ, চাকরি ও কর্মসংস্থানের সঙ্গে সংযোগ এবং প্রয়োজন অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ পাওয়ার ক্ষেত্রেও সহায়তা করা হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়ে ২০২০ সালের ১ জানুয়ারির পর দেশে ফিরে এসেছেন এবং ভবিষ্যতে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন—এমন অভিবাসী কর্মীরা প্রকল্পটির অন্যতম উপকারভোগী। বিদেশে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে আগ্রহী কর্মীরাও বিভিন্ন সুবিধা পাচ্ছেন।
বরিশাল জেলার বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর ও গৌরনদী উপজেলায় প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি উপজেলা থেকে ছয়টি করে মোট ২৪টি ইউনিয়ন এ কার্যক্রমের আওতাভুক্ত।
কর্মশালায় বক্তারা বলেন, বিদেশফেরত অনেক কর্মী দেশে ফিরে কর্মসংস্থান, ব্যবসা শুরু, মানসিক চাপ এবং সামাজিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন। তাদের বিদেশে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতাকে স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করা গেলে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকল্পের আওতায় বিদেশফেরত কর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পুনঃএকত্রীকরণ বিষয়ে জনসচেতনতা তৈরিতে স্কুল প্রোগ্রাম, উঠান বৈঠক ও টি-স্টল মিটিংয়ের মতো কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো বিদেশফেরত অভিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক পুনঃএকত্রীকরণ নিশ্চিত করা, স্থানীয় পর্যায়ে সহায়তা ব্যবস্থা শক্তিশালী করা এবং প্রশিক্ষণ, কাউন্সেলিং ও সামাজিক সহায়তার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা...
-
যবিপ্রবি প্রতিনিধি:নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন...
-
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!