- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬ ১০:৫১ পিএম
বরিশালে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, জরুরি পদক্ষেপের দাবি
বরিশাল সদর উপজেলার ৪ নম্বর শায়েস্তাবাদ ইউনিয়নজুড়ে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে ফসলি জমি, বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, হাট-বাজারসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সড়কও হুমকির মুখে পড়েছে। ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ফেলা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী বরাবর একাধিক লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে শায়েস্তাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরহবিনগর, ৫ নম্বর ওয়ার্ডের রামকাঠী ও চূড়ামন এবং ৭ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদীর ভাঙন অব্যাহত থাকলেও টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছরই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। এতে একদিকে মানুষ বসতভিটা হারানোর শঙ্কায় রয়েছেন, অন্যদিকে গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থাও হুমকির মুখে পড়েছে।
আবেদনে জরুরি ভিত্তিতে যেসব স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ ও সড়ক সংস্কারের দাবি জানানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—রামকাঠী মন্টু মোল্লার বাড়ি থেকে মুক্তিযোদ্ধা মালেক হাওলাদারের বাড়ি পর্যন্ত পাউবোর রাস্তা-৮ প্যাকেজ, চূড়ামন মিস্ত্রী কান্দা পাউবোর রাস্তা-২ প্যাকেজ, চূড়ামন হারুন হাওলাদারের বাড়ির সামনের রাস্তা-২ প্যাকেজ, মাসুম হাওলাদারের বাড়ি-মালদ্বীপ পাউবোর রাস্তা-২ প্যাকেজ, কামারপাড়া কালাম মীরার বাড়ি থেকে নুরু মীরার বাড়ি পর্যন্ত রাস্তা-৪ প্যাকেজ এবং কুদ্দুস চৌকিদারের বাড়ির সংলগ্ন পাউবোর রাস্তা-২ প্যাকেজ।
আবেদনপত্রে শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা ও মো. সেলিম তালুকদার উল্লেখ করেন, নদীভাঙনে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতি রক্ষায় এসব এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করা জরুরি।
এদিকে, জনস্বার্থে আবেদনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
এলাকাবাসীর দাবি, বর্ষা ও নদীর স্রোত আরও বাড়ার আগেই আড়িয়াল খাঁ নদীর ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং দীর্ঘমেয়াদি টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে। তা না হলে শায়েস্তাবাদ ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
এই বিভাগের আরো খবর
-
বরিশাল সদর উপজেলার ৪ নম্বর শায়েস্তাবাদ ইউনিয়নজুড়ে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে ফসলি জমি, বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান,...
-
চিত্রনায়িকা তমা মির্জার এবি ব্যাংকে যোগদানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকিং খাত ও বিনোদনজগতের সম্পর্ক নিয়ে নতুন করে...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :প্রেমের সম্পর্কে পরিবারের অমতে ভালোবাসার মানুষ প্রেমিক রিফাত ঘরামীর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!