শিরোনামঃ

বরিশাল নগরীতে ধানের শীষের পক্ষে আকন কুদ্দুস ও রহমাতুল্লাহ'র গণসংযোগ


‘দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র গঠনে ধানের শীষের বিকল্প নেই’





বরিশাল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও উন্নয়নশীল রাষ্ট্র গঠনে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ নিরাপদে জীবনযাপনের সুযোগ পায়।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর ফলপট্রি, পোর্টরোড বাজার সড়ক, লঞ্চঘাট সংলগ্ন এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ বলেন, বর্তমানে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে দাঁড়াতে হবে। বিএনপি জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিতে চায়। তিনি অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে।

একইসঙ্গে গণসংযোগে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন সময়ের দাবি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপির নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। গণসংযোগ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুর রহমান ভূইয়া মামুন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু,  মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, স্বাধীনতা ফোরাম বরিশালের সদস্য সচিব নাজমুস সাকিব, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আসলাম গাজী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল সদর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মনির খান, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. ওবায়দুল ইসলাম উজ্জল, যুগ্ম সম্পাদক হাজিক দাইয়ান ইশতি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনসহ দলীয় নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?