- প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ০২:৪৯ পিএম
বরিশাল মহিলা টিটিসিতে যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহিলা টিটিসিতে যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বরিশাল মহিলা টিটিসির কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন ট্রেডের মোট ১৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আল ইমরান। ব্র্যাকের আয়োজনে কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক ঝালকাঠি অঞ্চলের ব্যবস্থাপক সৈয়দ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইউনিটের সিনিয়র ম্যানেজার দ্বীপ মজুমদার, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইউনিটের ম্যানেজার জাক মো. শরিফ হোসাইন, আঞ্চলিক ব্যবস্থাপক দেবাশিষ কুমার ঘোষ, ব্র্যাক পটুয়াখালী অঞ্চলের ব্যবস্থাপক মো. কামরুল হাসান, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ব্যবস্থাপক স্বপন কুমার সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহিলা টিটিসির চিফ ইনস্ট্রাক্টর মোসা. মুরশিদা হাসান, ইন্সট্রাক্টর খন্দোকার জিয়াউর রহমান এবং সিনিয়র ইন্সট্রাক্টর সুপ্রিয়া হালদার।
কর্মশালায় বক্তারা যুবদের আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!