- প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ ০১:২২ পিএম
বরিশাল এয়ারপোর্ট থানার দায়িত্ব গ্রহণ করলেন ইন্সপেক্টর আল মামুন-উল ইসলাম
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মোঃ আল মামুন-উল ইসলাম। রবিবার (২৪ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি বিএমপি’র সিটিএসবি (City Special Branch)-এর “সি আই ও ১” পদে দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে বাংলাদেশ পুলিশে এসআই (নিরস্ত্র) হিসেবে যোগদানের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এলাকাবাসীর মতে, সাধারণ মানুষের কাছে সেবা প্রদানে তিনি সবসময় আন্তরিক ছিলেন। ফলে পূর্ববর্তী কর্মস্থলের মানুষ এখনো তাকে স্মরণ করে। তারা আশা করছেন, তার নেতৃত্বে এয়ারপোর্ট থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
পেশাগত জীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে তিন বছর দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সহকর্মী, এলাকাবাসী ও সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!