বরিশাল-ঢাকা মহাসড়কে   বাস-লরির সংঘর্ষ


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহি বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজারে এই দূর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বরিশালগামী মেসার্স তামিম ফুয়েল সাপ্লাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী ও শিশু এবং লরির ড্রাইভার সহ মোট ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুত্বর। 

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানান, দূর্ঘটনা কবলিত বাস-লরি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?