- প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৯ এএম
বরিশাল ৪ আসনে জামায়াতের জেলা আমিরকে হারিয়ে বিএনপির জয়।
দেলোয়ার হোসেন,হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল ৪-(হিজলা-মেহেন্দিগঞ্জ)আসনে বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাজিব আহসান ব্যাপক ভোটের ব্যবধানে ব্যবধানে বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার কে পরাজিত করে বিজয় ছিনিয়ে নিয়েছেন। আসনটিতে মোট ভোটের পরিমাণ ৪ লক্ষ ১৭ হাজার ৫ শত ২১। এর মধ্যে কাস্ট হয়েছে ৫৬.৭৮%। এরমধ্যে বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান (ধানের শীষে) পেয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ১ শত ৯২।
পরাজিত জামাত ইসলামের (দাড়িপাল্লা) মার্কার প্রার্থী অধ্যাপ ক আব্দুল জব্বার পেয়েছেন ৭২ হাজার ৮ শত ৯৬ ভোট। ৩৬৩৪৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজিব আহসান ৫৪২৯৬ ভোট বেশি পেয়ে বিজয় হয়েছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণীর পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে রাজিব আহসানকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে বেছে নিয়ে ভোট প্রদান করেন। ভোটাররা বলছেন দীর্ঘদিন পরে হলেও নির্দ্বিধায় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। তরুণ ভোট দিতে পেরে উৎফলিত।
আজ শুক্রবার হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সকল মসজিদে বিএনপি দলীয় কর্মীদের উদ্যোগে জুম্মা পরবর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ও দোয়া মোনাজাতে বলা হয় তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!