- প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৪ পিএম
বরিশাল-১ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের গণসংযোগ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানের শীষের প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন বরিশাল আইজীবি ফোরাম ও আইজীবি সমিতির নেতৃবৃন্দরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গৌরনদী উপজেলার টরকী এলাকায় আইনজীবী নেতারা গণসংযোগ করে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল আইজীবি ফোরামের আহবায়ক অ্যাডভোকেট নাজিমুদ্দিন পান্না, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, আইজীবি সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মির্জা রিয়াজ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান চোকদার, আইজীবি ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন মন্টু, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় আইনজীবী নেতারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!