- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০৬:২১ পিএম
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীকে জেতাতে ছাত্রদল একাট্রা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ছাত্রদল নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলার সরিকলস্থ প্রার্থীর নিজবাড়ির আঙ্গিনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন।
উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তারেক আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মহিউদ্দিন বাদশা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দান, কলেজ ছাত্রদলের সভাপতি তানভির হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খান প্রমূখ। সভায় উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, বিএনপি’র প্রার্থী ঘোষনার পূর্বে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এতোদিন পৃথক ভাবে তাদের দলীয় কর্মসূচী পালন করলেও কেন্দ্র থেকে দলীয় প্রার্থী ঘোষনার পর ধানের শীষ মার্কার প্রার্থীকে জেতাতে ছাত্রদল নেতারা একাট্টা হয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!