- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ০৫:৩৪ পিএম
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
৩৬ জুলাই” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ । দিবসটি উপলক্ষে সোমবার (৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এ দেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি বলেন, যাঁরা গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের স্মরণ করা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাওাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) স্বজল চন্দ্র শীল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত রানা,পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের এ দিনটি কেবল স্মরণ করার নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্মিলনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার ছাড়াও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান ছিল আবেগঘন ও তাৎপর্যপূর্ণ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!