- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ০১:১৯ পিএম
বরগুনায় ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে গালিগালাজ, শ্লীলতাহানি ও খুন জখমের হুমকির অভিযোগ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এক মহিলা মেম্বারকে গালিগালাজ, শ্লীলতাহানি ও খুন জখমের হুমকির অভিযোগে সংশ্লিষ্ট ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেন।
বুধবার (২৭ আগস্ট) রাতে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢলুয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসাঃ মাছুমা আক্তার।
লিখিত বক্তব্যে ইউপি সদস্য মোসাঃ মাছুমা আক্তার বলেন, প্যানেল চেয়ারম্যান মোখলেসুর রহমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ওয়ার্ডের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রেখেছেন। প্যানেল চেয়ারম্যানের কর্মকান্ডের বিরোধিতা করে আমি বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগপত্র দায়ের করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযোগ তদন্তের জন্য জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট দায়িত্ব দেন। তদন্তের স্বার্থে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমার এলাকার ভুক্তভোগীসহ আমাদেরকে তার অফিসে ডাকলে আমরা ২৬ আগস্ট সেখানে উপস্থিত হই। সেখানে প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমান আমাদের দেখা মাত্রই তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। মারধর করার জন্য তেড়ে আসেন। এঘটনায় একই ইউনিয়নের বাসিন্দা মোঃ বাবুল মোল্লার পুত্র নিয়াজ মোর্শেদ অপু প্রতিবাদ করলে প্যানেল চেয়ারম্যান কুচক্রি মহলের প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রকাশ্যে আমাকে খুন জখম করবেন বলে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। তার কর্মকান্ডে আমি ভীত সন্ত্রস্ত হয়ে এবং বরগুনার সদর থানায় মামলা দায়ের করার জন্য আবেদন করি।
তিনি আরো বলেন, ঢলুয়া ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান একজন আওয়ামী লীগের দোসর। তিনি বর্তমানেও আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি স্বভাবসুলভাবে একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। চরিত্রহীন মানুষ। ঘুষ দুর্নীতির বাইরে কিছুই বোঝেন না। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়ার পর ঘুষ দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের ঐতিহ্য ভূলুণ্ঠিত করেছেন। ইউনিয়ন থেকে সংগৃহীত ট্যাক্সের টাকা তিনি ব্যাংকে জমা না দিয়ে পকেটস্থ করেন। যত প্রকার সরকারি সহায়তা এ যাবত এসেছে নামেমাত্র তার পছন্দের কিছু মেম্বারদেরকে দিয়ে সিংহভাগ তিনি আত্মসাৎ করেন। ঢলুয়া ইউনিয়নের জেলেদের চাল চুরির একটি ঘটনায় প্যানেল চেয়ারম্যান ষড়যন্ত্রমূলকভাবে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়ার মানসে অন্য একজন মেম্বরকে ফাঁসিয়ে দিয়েছেন। প্যানেল চেয়ারম্যান মোখলেস নিজে রাতের আঁধারে পরিষদে গিয়ে মাস্টার রোলে টিপসহি দিয়েছেন। প্যানেল চেয়ারম্যানের এহেন কর্মকান্ডের যদি কোন মেম্বার প্রতিবাদ করে তিনিও রোষানলের শিকার হন। প্যানেল চেয়ারম্যান মোখলেস অসংখ্য মানুষের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে নানাভাবে হেনস্থা করেছেন।
মহিলা সদস্য আরো বলেন, প্যানেল চেয়ারম্যান মোখলেসের কারণে আমরা সবসময়ই তঠস্থ থাকি। পরিবার পরিজন নিয়ে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বরগুনা শহরে তার কিছু সন্ত্রাসী টাইপের আত্মীয়-স্বজন রয়েছে যাদের দ্বারাও তিনি প্রতিনিয়ত ভয় ভীতি দেখান। আমাদেরকে জিম্মি করে রাখার চেষ্টা করেন। ৫ই আগস্ট এর পর তিনি খোলস পাল্টিয়ে এখন বিএনপি'র ছত্রছায়ায় নিজেকে আবার বিএনপি নেতা হিসেবে পরিচিত করার চেষ্টা করেন।
ইউপি সদস্য মোসাঃ মাছুমা আক্তার বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি আমার ন্যায্য হিস্যা আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমি চাই স্বচ্ছ সাবলীলভাবে এলাকার মানুষ সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডের আওতায় থাকুক। আমি প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমানের এহেন কর্মকান্ডের তীর নিন্দা জানাই এবং সুস্থ স্বাভাবিকভাবে এলাকায় বসবাস করতে চাই। প্যানেল চেয়ারম্যানের প্রতিটা কর্মকান্ড আমার স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাহত করে তোলে। তার অনৈতিক কর্মকান্ডের সুবিচার প্রার্থনা করছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢলুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মোঃ জাহিদুল ইসলাম সুমন, ইউপি সদস্য মোঃ আল আমিন হোসেন আরিফ, মোঃ নাসির উদ্দিন, মোছাঃ ছবি বেগম প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দেশের সূয্য সন্তানদের স্মরণ করা হয়েছে।কোটালীপাড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, যশোর শহরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে...
-
*জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!