- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ০৫:৪৬ পিএম
বরগুনায় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের স্ত্রী গ্রেফতার
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় গাঁজাসহ ইউনিয়ন
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের স্ত্রী তানিয়াকে ৬০০ গ্রাম গাঁজাসহ বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতির টের পেয়ে পালিয়ে যান স্বামী সবুজ মিয়া।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন।
জানা যায়, বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলিয়ে যান মো. সবুজ মিয়া। পরে তার বসতঘর থেকে তার স্ত্রী মোসা. তানিয়াকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ওসি ইকরাম হোসেন বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ৫নং আয়লা পতাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সবুজ মিয়া পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাস সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন।
এবিষয় বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। বরগুনা জেলার সকল জনগণকে সঠিক তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!