- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৬:১৪ পিএম
বরগুনায় এক শিক্ষককে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ ও পাশবিক নির্যাতনের অভিযোগ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার আমতলী উপজেলায় এক স্কুলশিক্ষককে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম গত ২৬ অক্টোবর সকালে বিদ্যালয় হোস্টেল কক্ষ থেকে অপহরণের শিকার হন। স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রথমে তার ওপর এলোপাতাড়ি মারধর চালিয়ে তাকে মোটরসাইকেলে তুলে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর যোপখালির একটি নির্জন ফলবাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তার দুই হাত পেছনে বেঁধে আরও নির্যাতন করা হয়।
এ সময় অপহরণকারীরা তার গলায় দা ঠেকিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে তার মানিব্যাগ, সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম কার্ডসহ মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। পরবর্তীতে এটিএম কার্ড ব্যবহার করে তার অ্যাকাউন্ট থেকে ৮০ হাজার টাকা তুলেও নেয় সন্ত্রাসীরা।
জানা গেছে, শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয় হোস্টেলে অবস্থান করে পাঠদান করতেন। বিদ্যালয়ে ইংরেজি সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে স্থানীয় পশ্চিম চিলা আমিনীয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ মিজানুর রহমানের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সে বিরোধের জের ধরেই এ অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) আমতলী থানায় মোঃ মিজানুর রহমান (৩৬), মোঃ আবুল কালাম আজাদ ওরফে নয়া মিয়া (৩৮), মোঃ তোতা মিয়া, মোঃ সেলিম (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে পুলিশ ঘটনা তদন্ত করে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!