- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৬:৩৮ এএম
বরগুনায় ৩১ দফা প্রচারের বিশাল জনসভায় একই মঞ্চে বিএনপির ৩ মনোনয়ন প্রত্যাশী
সোহাগ হাওলাদার,বরগুনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দেশ পরিচালনার ৩১ দফা প্রচার ও বরগুনার মানুষের প্রত্যাশা শীর্ষক বিশাল জনসভায় একই মঞ্চে বিএনপি'র তিন মনোনয়ন প্রত্যাশী।
বুধবার (২৯ অক্টোবর ) বিকালে বরগুনা শহরের সাহাপট্টি সিদ্দিক স্মৃতি মঞ্চে জনসভা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক, বরগুনা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বরগুনা-০১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মো. রেজবুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল হক মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের মনোনয়ন প্রত্যাশী ওমর আবদুল্লাহ্ শাহীন।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন উল্লেখ করে বরগুনাবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ও তারেক রহমান জিন্দাবাদ স্লোগানে মুখরিত করে তোলেন।
এসময় জনসভার প্রধান অতিথি বরগুনা জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার বলেন, তারেক রহমান সবসময় ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান নেতাকে পছন্দ করেন। কোনো চাঁন্দাবাজ, টেন্ডারবাজকে দল মনোনয়ন দিবে না, বরং জনগণও এমন কাউকে ভোট দিবে না। আমি, রেজবুল কবির ও ওমর আবদুল্লাহ শাহীন — আমরা কেউই অন্যায় ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। বাংলাদেশের প্রেক্ষাপটে এদেশের মানুষ সচ্ছল, ন্যায়, আদর্শ, শিক্ষিত, ন্যায়পরোয়ান লোককে পছন্দ করে। কোন চান্দাবাজ, কোন ধান্দাবাজ, কোন দখলবাজ, কোন টেন্ডারবাজ কে এদেশের মানুষ ভোট দিবে না। এ কারণে আমার দলকে, দলের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এদেশের মানুষ চায় স্বচ্ছ প্রকৃতির প্রার্থী। ন্যায় নিষ্ঠাবান সত্যের উপর দাঁড়িয়ে যিনি দেশ ও জাতির পক্ষে কাজ করবে, এই ধরনের প্রার্থী। এদেশের মানুষ চায়। তিনি আরও বলেন, আমরা চাই সৎ, যোগ্য নেতার হাতে ধানের শীষের দায়িত্ব আসুক। এমন হলে বরগুনার মানুষ আনন্দের সঙ্গে ধানের শীষে ভোট দিবে, এবং বরগুনাকে বিপুল ভোটে জয় করবে। সেই লক্ষ্যে প্রত্যাশা রেখে আমরা তিন ভাই ঐক্যবদ্ধ হয়েছি।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!