- প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫ ০৮:০২ পিএম
বরগুনায় ১০ লাখ চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাকে ভুয়া বানানোর চেষ্টা
বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা মো. ইসাহাক মাঝি অভিযোগ করেছেন, ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর ষড়যন্ত্র করছে একদল দুর্নীতিবাজ। তারা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যে সংবাদ পরিবেশন করিয়েছেন।
শনিবার সাংবাদিক ফোরামে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসাহাক মাঝি বলেন,
আমি মহান মুক্তিযুদ্ধের অংশ, বুকের রক্ত দিয়েছি। যারা কখনো যুদ্ধের ময়দানে পা রাখেনি, তারাই আজ আমাকে ভুয়া বানানোর চেষ্টা করছে। এটি শুধু আমার নয়, মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা।
তিনি আরও অভিযোগ করেন, সাবেক ইউপি সদস্য জালাল গাজী ২০১৫ ও ২০২২ সালে তার বয়স বৈধভাবে প্রত্যয়ন দিলেও এখন রাজনৈতিক প্রতিহিংসা থেকে সেই কাগজ ভুলে গিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া, ইউপি সদস্য থাকাকালে রাস্তার কাজের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছিলেন জালাল গাজী। সেই লুটপাটে সহায়তা না করায় প্রতিশোধ নিতে তাকে ভুয়া বানানোর চেষ্টা চলছে।
ইসাহাক মাঝি আরও জানান, ২০১০ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় জালাল গাজীর ভাই জামাল গাজী ইচ্ছাকৃতভাবে তার বয়স কমিয়ে দেন। পরে প্রতিবাদ করলে ২০১৫ সালে জালাল গাজী বয়স সংশোধন করে বৈধ প্রত্যয়ন দেন।এবং ২০২২ সালে একই প্রত্যয়ন দেন। এরপর আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং চাঁদার দাবির মাধ্যমে তাকে হয়রানির চেষ্টা করেছে যা এখনো চলমান।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান,যারা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, তারা মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন করতে পারবে না। অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আইনের মাধ্যমে সত্য প্রকাশ করতে হবে।
এ বিষয়ে জানতে **জালাল গাজীর মুঠোফোনে (01713-***3569) একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!