- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০৫:০৭ পিএম
বরগুনার তালতলীতে পায়রা নদীতে বড়শিতে ধরা পড়ল ১১ কেজির পাঙ্গাশ মাছ, ৯ হাজার টাকায় বিক্রি
মংচিন থান
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ফেলা বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।
রবিবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার জেলে মো. শাহ আলম মিয়ার ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।
জানা যায়, আজ রবিবার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া সংলগ্ন পায়রা নদীতে মাছ ধরার জন্য নদীতে বড়শি ফেলেন জেলে মো. শাহ আলম। পরে বড়শি তুলতে গিয়ে দেখেন ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
জেলে মো. শাহ আলম মিয়া বলেন, ‘আমি পায়রা নদীতে নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। কিন্তু সহজে এতো বড় মাছ ধরা পড়ে না। আজ বড়শিতে ১১ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি পেয়ে আমি খুশি। আল্লাহর কাছে শুকরিয়া।,
মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, ‘অনেক দর-কষাকষি করে মাছটি ৯ হাজার টাকায় কিনেছেন। এখন মাছটি কেটে বাজারে বিক্রি করবেন তিনি।,
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় পাঙ্গাশ মাছ নদীতে ধরা পড়েছে।,
###
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!