- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ ০৩:১৭ পিএম
বরগুনার তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
তালতলী বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ৯ আগষ্ট শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে। আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে “আদিবাসী অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সমর্থক প্রয়োগ" প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় রাখাইন সম্প্রদায়ের নারী ও পুরুষ মিলে বিশাল র্যালী শেষে তালতলী কারিতাস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মি:মংথিনজো এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মি:মংচিন থান,কবিরাজ পড়া শীলসুখ বৌদ্ধ বিহারের সভাপতি মি:জোলেন,ঠাকুরপাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মি:চোওয়েন সে, সমাজসেবক মি:অংতেন তালুকদার, উন্নয়ন কর্মী মিসেস চান্দা ওয়েন ও মিসেস এমেন প্রমুখ।এ সময় বক্তারা সরকারের কাছে জাতিসংঘ ঘোষিত ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা । আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন, রাখাইন ছাত্র-ছাত্রীদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা, তাদের সংস্কৃতির সংরক্ষণ ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমী পূনঃ প্রতিষ্ঠা, ১৯৫০ সালে প্রজাস্বত্ব আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন, রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার দাবি জানান।###তারিখ ০৯-০৮-২০২৫ইং
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!