- প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ০৫:২৩ পিএম
বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে" চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন
সোহাগ হাওলাদার,বরগুনা:
পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বরগুনার তালতলী উপজেলার বিএনপির আহ্বায়ক শহিদুল হকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলেরা।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তালতলী উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে তারা। এতে কয়েক শ' জেলে ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, তালতলী উপজেলার বিএনপি'র আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শহিদুল হকের চাঁদাবাজির কারণে নিশানবাড়িয়া এলাকার জেলেরা অসহায় হয়ে পড়েছেন। তাই চাঁদাবাজির প্রতিবাদ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি এ ঘটনার বিএনপিকে এ অভিযোগের তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, রহমান তালুকদার, খালেক মীর, বিল্লাল হোসেন খান, মোস্তফা খলিফাসহ স্থানীয় অধিবাসীরা।
গত ২৩ অক্টোবর তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক দলবল নিয়ে নিজেই নিশানবাড়িয়া এলাকায় জেলেদের কাছ থেকে চাঁদার টাকা নিতে আসেন। এ সময় এলাকাবাসীর তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে খবর পেয়ে তালতলী থানা পুলিশ তাকে উদ্ধার করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!