- প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:১২ পিএম
বরগুনার বামনায় চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় এক অটোরিকশা চালকের বসতঘরে চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকার, রূপা এবং নগদ টাকাসহ মোট ৫৭,৩১০ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩নং রামনা ইউনিয়নের খোলপটুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন গোলাঘাটা করইতলা গ্রামের মোঃ আবদুল্লাহ খান (২০), খোলপটুয়া গ্রামের মোঃ রাসেল মুসুল্লি (২২) এবং একই গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোর।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খোলপটুয়া গ্রামের অটোরিকশা চালক মোঃ কামাল মোল্লা গত ৪ সেপ্টেম্বর সকালে জীবিকার তাগিদে বাইরে যান। এ সময় ফাঁকা ঘরের ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করে স্টিলের শোকেসের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণ-রূপার অলংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরদিন ৫ সেপ্টেম্বর সকালে স্থানীয় বাসিন্দা ও সাক্ষীদের সহায়তায় সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে বামনা থানার এসআই মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামীদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা চুরির কথা স্বীকার করে এবং জনৈক এমাদুল হকের বসতঘরের পিছনের দেয়ালসংলগ্ন মাটিচাপা দেওয়া অবস্থায় পলিথিনে মোড়ানো চোরাই মালামাল বের করে দেয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল ১ জোড়া সোনার রিং, ১টি নাকফুল, ২ ভরি রূপার নুপুর এবং নগদ ৩,৩১০ টাকা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কামাল মোল্লা বাদী হয়ে বামনা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণ যাঁদের সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সাংবিধানিক কাঠামোর মধ্যে তাঁরাই...
-
স্টাফ রিপোর্টার:বরগুনার বামনায় এক অটোরিকশা চালকের বসতঘরে চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়...
-
রাজধানীর কাছাকাছি অবস্থান, যোগাযোগব্যবস্থার সুবিধা এবং ঘনবসতিপূর্ণ এলাকা—সব মিলিয়ে গাজীপুরের টঙ্গী দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে এক পল্লী ডেন্টাল চিকিৎসকের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!