- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ০৩:৫০ পিএম
বরগুনার বামনায় নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলো শতাধিক দুস্থ্য মানুষ
মাসুদ রেজা ফয়সালঃ
সমাজের অসহায় ও দুস্থ্য মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী বরগুনার বামনা উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার আসমাতুন্নেসা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়, দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প।
ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। রোগীদের সেবা দিতে উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের অধীনস্থ নৌ কন্টিনজেন্টের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য স্বাস্থ্যসেবা এখনও একটি বড় চ্যালেঞ্জ। তাই নিয়মিতভাবে প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ সময়ে নৌবাহিনী এ ধরনের সেবামূলক কর্মসূচি হাতে নিচ্ছে। এবারের এই চিকিৎসা ক্যাম্প ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ এর অংশ হিসেবে পরিচালিত হয়।
খুলনা নৌ হাসপাতালের সার্জন লে. কমান্ডার ডা. স্বপ্নিল কুমার রায় (বিএন) জানান, “বামনায় বেশিরভাগ রোগী এলার্জি, ব্যথা ও সিজনাল ফ্লুতে আক্রান্ত। রোগীদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।”
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা সাইফুল বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট রয়েছে। সেখানে ৫ টাকার টিকিট কেটে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাতে হয়, তাও সহকারী ডাক্তার। অথচ এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে।”
স্থানীয় সাংবাদিক নাসির মোল্লা বলেন, “এই ধরনের মানবিক উদ্যোগ দুর্গম অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। যেসব মানুষ চিকিৎসা নিতে দূরবর্তী এলাকায় যেতে পারেন না, তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক।”
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!