- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০৯:১৮ পিএম
বরগুনার বামনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ও পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
উপজেলা আহ্বায়ক কমিটির সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরগুনা জেলা শাখার সভাপতি মিলটন গয়ালী।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে পৃথক দুটি কমিটির মূল নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টে অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকারকে আহ্বায়ক এবং বাবুল চন্দ্র বেপারীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
অন্যদিকে, পূজা উদযাপন ফ্রন্টের নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শিক্ষক সমীর রঞ্জন দাশ এবং সদস্য সচিব করা হয়েছে কমল বিশ্বাসকে।
প্রধান অতিথি মিলটন গয়ালী তাঁর বক্তব্যে নবনির্বাচিত কমিটির নেতাদের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং ফ্রন্টের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলার স্থানীয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার
০১৭১৩৯৬২৩৫৩
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেছেন চেয়ারম্যান...
-
‘৫ বছরে বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বরিশাল জেলার ১০টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪ হাজার ৭৫২টি...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!