- প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ০৭:৪৩ পিএম
বরগুনার আমতলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। মোসাঃ জাকিয়া বেগম নামের এক গৃহবধূ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট স্থানীয় স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া কালীবাড়ি গ্রামের আলহাজ্ব মোঃ নাসির উদ্দিনের স্ত্রী মোসাঃ জাকিয়া বেগম তার পৈতৃক সম্পত্তি চাওড়া মৌজা জেএল নং- ৩০, এসএ খতিয়ান নং- ২২৬, দাগ নং-৪৪৭, ৪৫৪, ৪৬৩, ৪৬৪, ৪৮৬, ৫১৪, ৫১৫, ৫১৬, ৫১৭, ৫১৮, ৫১৯, ৭০৭, ৭৩৮, ৭৩৯, জমির পরিমান ৫-২৪ একর জমি তার পিতা জীবিত থাকাকালীন থেকেই জমির সীমানা নির্ধারন করে ভোগদখল করে আসছেন। আমতলী পৌরসভার কলেজ রোডের মৃত সেরাজুল ইসলামের পুত্র করিমুল হাচান, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রাসেল, মৃত আজাহারুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম জামাল, আঃ ছালাম, আবুল কালামসহ আরও ৭/৮জন লোক লোভে বশীভূত হয়ে জাকিয়া বেগমদের সম্পত্তি দখল করার পাঁয়তারা চালাচ্ছে।
জাকিয়া বেগম অভিযোগ পত্রে উল্লেখ করেন, বিবাদীরা লোভের বশর্বর্তী হয়ে পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ঘর তোলার জন্য পায়তারা চালাচ্ছে। বিবাদীরা যে কোন সময় তার পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ঘর তোলাকে কেন্দ্র করে খুন জখমের সম্ভাবনা বিদ্যমান রয়েছে। জাকিয়া বেগম বিবাদীদের ভয়ের কারন উক্ত সম্পত্তি ভোগ দখল করতে পারছেন না। জাকিয়া বেগম বিবাদীদের বিরুদ্ধে বরগুনা জেলা জজ আদালতে বণ্টন মামলা দায়ের করেন ২০২১ সালে। মামলা নং- ৪০৯/২১। ঐ মামলায় জেলা জজ নিষেধাজ্ঞা প্রদান করেন। আদালতের আদেশ বর্তমানে বহাল আছে। বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ঘর তোলার জন্য পায়তারা চালাচ্ছে।
অসহায় গৃহবধূ জাকিয়া বেগম তার পৈতৃক সম্পত্তির দলিল ও রেকর্ডপত্র অনুযায়ী সম্পত্তি ভোগ দখল করতে পারেন তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!