- প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ১০:৫৮ এএম
বরগুনা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক সালেহ
সোহাগ হাওলাদার, বরগুনা:
ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক বাংলাদেশের খবর-এর বরগুনা জেলা প্রতিনিধি মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার ও দৈনিক সমকাল-এর বরগুনা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ক্লাবের ৪৭তম বার্ষিক সাধারণ সভা–২০২৫ অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর বরগুনা প্রতিনিধি মইনুল আবেদীন সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মালেক মিঠু।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সদস্য রিয়াজ আহমেদ মুসা ও সাইফুল ইসলাম মিরাজ।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!