- প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৭ পিএম
বরগুনা জেলা ভূমি কমিটি গঠন: অধ্যক্ষ মনিরুল সভাপতি, আবু জাফর সালেহ সাধারণ সম্পাদক
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
সমাজের অনগ্রসর ভূমিহীনদের সংগঠিত, নারী-পুরুষ সংগঠন করার কৌশল, ভূমিহীন বাছাই কার্যক্রমের সহায়তা, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা, আইনগত সহায়তা, মুক্তিযোদ্ধাদের খাসজমি বন্দোবস্ত, প্রান্তিক কৃষকদের ভূমি অধিকার, কৃষি ও ভূমি সংস্কার, জলমহল নীতিমালা অনুযায়ী প্রকৃত মৎস্যজীবীদের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে বরগুনা জেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত ভূমি কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন জাকির হোসেন মিরাজ।
বরগুনা জেলা ভূমি ও কমিটি গঠন সভায় সংগঠনের গঠনতন্ত্র ও কার্যাবলী নিয়ে আলোচনা শেষে বরগুনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম মনিরকে সভাপতি, চ্যানেল২৪ ও দৈনিক সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর মোঃ সালেহকে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবীর মৃধাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আতাউর রহমান বাবুল, বরগুনা সদর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, ইমরান হোসেন ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক জয়দেব রায়, আইন সহায়তা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক আব্দুল মালেক মিঠু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিপ্রা রাণী, পরিবেশ বিষয়ক সম্পাদক ফটো সাংবাদিক আরিফুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, সাংবাদিক জাকির হোসেন মিরাজ, চিত্তরঞ্জন শীল ও মনির হোসেন কামাল।
ফিসারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হেবিট্যাট এন্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফারমেশন-ফিসনেট কর্মসূচির আওতায় বরগুনা জেলা ভূমি কমিটি গঠনসভা বাস্তবায়ন করে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস), সহযোগিতায় ছিল ওশান গ্রান্ডস ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।
বরগুনা জেলা ভূমি কমিটি গঠন সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)'র প্রকল্প ব্যবস্থাপক সুবোধ বিশ্বাস, সঞ্চালনায় ছিলেন মিল অফিসার মোঃ হারুনুর রশিদ ও সিনিয়র ফিল্ড অফিসার যশোমন্ত মল্লিক।
সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃপক্ষ জানান, এই কমিটির লক্ষ্য হলো রাষ্ট্রীয় খাস সম্পদে ভূমিহীনদের অধিকার ও অভিগম্যতা প্রতিষ্ঠায় সহায়তা করা এবং ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও প্রান্তিক কৃষকবান্ধব করতে কার্যকর ভূমিকা রাখা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি একসময় রতনদী খাল ছিল গলাচিপার জনপদের প্রাণ। ভোর হলেই সারি সারি নৌকা ভিড়ত ঘাটে, ট্রলার আসত...
-
রাহাদ সুমন:কম খরচে অধিক লাভের আশায় বরিশাল কৃষি অঞ্চলে দ্রুত বাড়ছে সয়াবিনের আবাদ। চলতি ইরি-বোরো ও রবি মৌসুমে বিভাগে সয়াবিনের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!