- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৯:২৬ পিএম
বরগুনা ২ আসনে তারেক রহমানের ৩১ দফার বার্তা নিয়ে মনোনয়নপ্রত্যাশীর গণসংযোগ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, পিএসসি, এমএসসি, ইউএনবিএম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনভর বিভিন্ন বাজার, হাট ও জনবহুল এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।
কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বলেন,রাজনীতি আমার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার একটি পবিত্র অঙ্গীকার। আমি চাই, বরগুনা-২ আসন হবে উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিকতার উদাহরণ।”
তিনি আরও বলেন,মানুষ আমাকে যেভাবে গ্রহণ করছে, তাতে আমি আরও উৎসাহ পাচ্ছি। জনগণের ভালোবাসাই আমার শক্তি।
স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণ সমাজের অনেকে বলেন, সাবেক এই সেনা কর্মকর্তা একজন সৎ, শৃঙ্খলাবদ্ধ ও সমাজবান্ধব মানুষ। তারা বিশ্বাস করেন, কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বরগুনার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।
রিকশাচালকরা জানান,আমরা সত্যিকারের চরিত্রবান নেতা চাই— যিনি আমাদের কষ্ট বুঝবেন। কর্নেল হারুন আমাদের কাছ থেকে নিতে আসেননি, তিনি দিতে এসেছেন।
জনসংযোগের পুরো সময়জুড়ে কর্নেল (অব.) হারুনুর রশিদ খানের সঙ্গে ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমর্থক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!