- প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৩ পিএম
বরগুনা-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪ হাজার ১৪৬ ভোটে জয়ী হাতপাখা
মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের নির্বাচনে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী হোসাইন মোহাম্মদ অলিউল্লাহ। প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে পরাজিত করে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আসনের তিনটি উপজেলার মোট ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে আমতলী উপজেলায় ৬৫টি, তালতলী উপজেলায় ৩০টি এবং বরগুনা সদর উপজেলায় ৯৫টি কেন্দ্র রয়েছে। দিনভর ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, আমতলী উপজেলায় হাতপাখা প্রতীক বড় ব্যবধানে এগিয়ে থাকে। সেখানে হাতপাখা প্রতীক পান ৫৫ হাজার ৪৭৫ ভোট, আর ধানের শীষ প্রতীক পান ৪১ হাজার ৩৮২ ভোট।
অন্যদিকে তালতলী উপজেলায় ধানের শীষ প্রতীক এগিয়ে ছিল। এখানে ধানের শীষ পান ২৮ হাজার ২৬০ ভোট এবং হাতপাখা পান ২০ হাজার ৬৪৫ ভোট।
বরগুনা সদর উপজেলায় ছিল সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই। ৯৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক পান ৬৪ হাজার ৬৯৫ ভোট এবং হাতপাখা প্রতীক পান ৬২ হাজার ৩৯২ ভোট।
তিন উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। অপরদিকে হাতপাখা প্রতীক পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট। সব মিলিয়ে ৪ হাজার ১৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন হাতপাখা প্রতীকের প্রার্থী হোসাইন মোহাম্মদ অলিউল্লাহ।
ফলাফল ঘোষণার পর হাতপাখা সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। অন্যদিকে ধানের শীষ প্রার্থীর সমর্থকরা ফলাফল মেনে নিয়ে ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।
আমতলী উপজেলায় হাতপাখা প্রতীকের বড় ব্যবধানই শেষ পর্যন্ত সামগ্রিক ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।##
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর বিভাগের ৩৩টি আসনের ফলাফল স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। এর ১৭টি আসনে...
-
মংচিন থান তালতলী প্রতিনিধি।। বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের নির্বাচনে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে জয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!