- প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯ এএম
বরগুনা-০২ আসনে ধানের শীষের পক্ষে বিএনপি নেতা রুহুল আমিনের জনসংযোগ ও ভোট প্রার্থনা
অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে বরগুনা-০২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী ও সাবেক তিনবারের এমপি আলহাজ্ব নূরুল ইসলাম মণির পক্ষে বিএনপি নেতার জনসংযোগ ও ভোট প্রার্থনা কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে বামনা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন শরীফের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তারা গ্রামবাসীর মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলনের দাবি জানান নেতাকর্মীরা।
জনসংযোগকালে মো. রুহুল আমিন শরীফ বলেন, দীর্ঘদিন ধরে মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশকে সংকট থেকে মুক্ত করতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে হবে। যুব সমাজ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের বাকস্বাধীনতা, ন্যায়বিচার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে নূরুল ইসলাম মণি একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী। এ সময় তিনি মণির প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত কোনো প্রার্থী নেই বলেও মন্তব্য করেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপির ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। আরো উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির কর্মী ও সমর্থকরা।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!