- প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৮:২১ পিএম
বড়দিন উপলক্ষে বরিশালে প্রেস রিলিজ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস। এই উৎসব পালন করতে বরিশালে কাথলিক ডাইওসিসের সামাজিক যোগাযোগ কমিশনের আয়োজনে প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে বিশপ’স হাউজে অনুষ্টিত অনুষ্ঠানে কাথলিক ডাইওসিসের ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই সাংবাদিক সাঈদ পান্থ, সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক ফাদার লরেন্স লেভকাভালিয়ে গোমেজ, কারিতাস বরিশালের আঞ্চলিক প্রধান ফ্রান্সিস ব্যাপারী, ডাইওসিসের প্রকিউরেটর ফাদার ক্লারেন্স পলাশ হালদার, বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের যুগ্ম মহাসচিব এলবার্ট রিপন বল্লভ, সাংবাদিক রাইসুল ইসলাম অভি প্রমূখ। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনটিতে খ্রিস্টানদের প্রভু ও রক্ষাকর্তা যীশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে পালন করা হয়। পুনর্জন্ম, নতুন শুরু, ক্ষমাশীলতা, শান্তি ও ঈশ্বর এবং মানবজাতির মধ্যে সম্পর্কের নবায়ন উদযাপনের জন্যই এই উৎসব।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি (বোয়ালিয়া, পক্ষিয়া ও চরখালী) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় নেই...
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!