- প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৪০ পিএম
বোরহানউদ্দিনে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার -২০২৫) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
তোপধ্বনির পরপরই শহিদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলাকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়েছে ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা স্মৃতি ফলাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মনোরঞ্জন বর্মনের নেতৃত্বে উপজেলা প্রশাসন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রনজিত চন্দ্র দাসের নেতৃত্বে বোরহানউদ্দিন পৌরসভা,থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল,প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!