- প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫ ০৯:১৬ এএম
বোরহানউদ্দিনে ২৯জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়িত পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (SEDIP) প্রকল্পের অধীনে মোট ২৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিস এর এর আয়োজনে এবং এসইডিপি প্রকল্পের অর্থায়নে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়,পরবর্তীতে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় এবং
তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন,দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সবার আগে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিত হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসবে। গুণগত শিক্ষাই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে, উৎপাদনশীল, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করে।।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট,সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড,গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গন,বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!