- প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫ ০৬:৩৫ পিএম
বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের আঘাতে মাছ ধরার ট্রলারডুবি
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের আঘাতে মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গত সোমবার রাত সারে ১২টার দিকে ইন্দুরকানী উপজেলার মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। পরের দিন মঙ্গলবার রাত ১০টার দিকে সমুদ্রে ভেসে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে অপর একটি মাছ ধরার ট্রলার।
কূলে নিয়ে আসা অসুস্থ জেলেদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।উদ্ধার হওয়া জেলেরা ইন্দুরকানী উপজেলার ঢেপসাবুনিয়ার গ্রামের বাসিন্দা।
ট্রলার মালিক হেলাল মৃর্ধা জানান,গত শুক্রবার সকালে মাঝি শাহাজাহান হাওলাদার ট্রলারসহ ১৩ জেলেকে নিয়ে ডুবলার চর এলাকায় যান।পরে গত সোমবার বিকেলে ডুবলার চর থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীর সাগরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি বিদেশি একটি জাহাজ এসে ট্রলারে আঘাত করে। তখন ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩ জন জেলে বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করে। পরে গতকাল রাতে গভীর সাগরে একটি ট্রলার ওই ১৩ জেলেকে উদ্ধার করে।
ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন,উদ্ধার হওয়া জেলেদের খোঁজ নেওয়া হয়েছে। তারা এখন সবাই সুস্থ আছে। ট্রলার ডুবির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!