শিরোনামঃ

বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা (২৫)|


শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে তিনি কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামে প্রেমিক সজল বালার বাড়িতে অবস্থান করছেন|


অভিযুক্ত সজল বালা ডহরপাড়া গ্রামের শীতল বালার ছেলে| তিনি স্থানীয়ভাবে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচিত এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক| অন্যদিকে প্রেমিকা পেশায় নার্স|


প্রেমিকার দাবি, সজলের মা ও তার বাবা ব্যবসায়িকভাবে অংশীদার| একটি ক্লিনিকে দুই পরিবারের যৌথ বিনিয়োগ রয়েছে| প্রায় ছয় মাস আগে ওই ক্লিনিকে নার্স হিসেবে চাকরিতে যোগ দেওয়ার পরই সজলের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে|


তিনি অভিযোগ করেন, এই সময়ের মধ্যে তারা গোপালগঞ্জ শহর ও কোটালীপাড়ার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন| এক পর্যায়ে সজল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন| পরবর্তীতে বিয়ের বিষয়টি জানালে সজলের পরিবার এতে আপত্তি জানায় এবং তাকে দূরে সরিয়ে রাখে|


প্রেমিকার ভাষ্য, বিষয়টি নিয়ে তিনি কোটালীপাড়া থানায় অভিযোগ করেন| পুলিশ দুই পক্ষকে ডেকে পাঠালেও সজল বা তার পরিবারের কেউ উপস্থিত হননি| পরে তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়|


তিনি আরও জানান, গত ১লা ˆবশাখে উপজেলা সদরে সজলের সঙ্গে তার শেষ দেখা হয়| এরপর থেকে সজল তার সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছেন| শনিবার সকালে তিনি সজলের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে জানান, সজল বাড়িতে নেই এবং তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে| এ অবস্থায় বিয়ের দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকিও দেন তিনি|


এ বিষয়ে অভিযুক্তের মা অঞ্জনা বালা বলেন, আমার ছেলেকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে| বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হবে|


অভিযুক্ত সজল বালা পার্থর মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি|


কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রেমঘটিত বিষয়ে পূর্বে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল| তবে অভিযুক্ত পক্ষ থানায় উপস্থিত না হওয়ায় অভিযোগকারীকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে|


থানার পরিদর্শক (তদন্ত) সফর আলী বলেন, প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান বা অনশন সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি| অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে| #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?