- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৭ পিএম
বিয়ের আসরে হাজির ভ্রাম্যমান আদালত, জরিমানা দিলেন বর
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ১৬ বছরের স্কুল ছাত্রীর বয়স ভূয়া জন্মসনদ দিয়ে ১৯ বছর তৈরি করে বাল্যবিয়ে দেওয়ার সময় ভ্রাম্যমান আদালত চালিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে বরিশালের গৌরনদীতে সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে এ অভিযান পরিচালনা করেন। এসময় বর ও কনের পিতাকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় দুলালী গ্রামের মোস্তফা খোন্দকারের অষ্টম শ্রেণী পড়–য়া (১৬) মেয়ের সঙ্গে একই উপজেলার হোসনাবাদ গ্রামের হারুন মৃধার ছেলে অহেদ হোসেনের বিয়ের দিন ধার্য ছিলো বুধবার। এনিয়ে কনের বাড়িতে বিয়ের সকল আয়োজন চলছিলো। বর ও কনে পক্ষের আত্মীয়রা কনের বাড়িতে অবস্থান করছিলো। এরইমধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ভ্রাম্যমান আদালত কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় বাল্যবিয়ের অপরাধে বর ও কনের বাবাকে জরিমানা করেন এবং বাল্যবিয়ে পন্ড করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান বলেন, বাল্যবিয়ের খবরপেয়ে কনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কনের পরিবার পাশ্ববর্তী উপজেলার একটি ইউনিয়ন থেকে বয়স বৃদ্ধির তৈরি করা জন্মসনদ প্রদর্শন করেন। তবে কনের বয়স নিয়ে সন্দেহ হওয়ায় কনের স্কুল থেকে বয়স বিষয়ক কাগজ ও বার্থী ইউনিয়ন থেকে করা জন্মসনদ তলব করে অপ্রাপ্তবয়সের বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তীতে ভূয়া জন্মসনদ তৈরির বিষয়টি কনের বাবা ও বর স্বীকার করায় বরকে ২৫ হাজার টাকা এবং কনের বাবাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, কনের বয়স ১৮ বছরের পূর্ণ হবার পূর্বে এ বিয়ে সম্পন্ন করবে না বলে উভয়ের মুচলেকা নেয়া হয় এবং বিষয়টি নজরদারির জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও গ্রামপুলিমের কাছে নজরদারি জিম্মা প্রদান করা হয়। ভূয়া জন্মনিবন্ধন করা ইউচি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!