- প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ০৪:১৬ পিএম
বিএনপি'র '৩১ দফা' প্রচারে নলছিটিতে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা' সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ঝালকাঠির নলছিটি উপজেলায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। প্রথমে উপজেলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়,
প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন। পথসভা শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহাদাত হোসেন বলেন, "আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ৩১টি রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল ভিত্তি। আমরা যদি এই ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি, তবে আগামী বাংলাদেশ হবে একটি স্বনির্ভর, উন্নত, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ।"
তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এই ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তা বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ, জেলা বিএনপির সদস্য এডভোকেট মুবিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিব হাসান ।
এছাড়াও পৌর এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!