শিরোনামঃ

বিএনপি কর্মী নিজাম হত্যার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের পার্শ্ববর্তি জেলা বাগেরহাটের চিতলমারীতে বিএনপি কর্মী নিজাম বিশ্বাস হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পরিবারের সদস্য ও কলাতলা ইউনিয়নবাসী এ কর্মসূচী পালন করে।


আজ শনিবার সকালে চিতলমারী উপজেলার কুনিয়া চিংগরী বাসষ্ট্যান্ড এলাকায় চিতলমারী-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় নিজাম হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিভিন্ন শ্লোগান দেন তারা। মানববন্ধন চলাকালে পরিবারের সদস্য ও স্থানীয়রা বক্তব্য দেন।


এসময় বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে নিজাম বিশ্বাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মঞ্জুর শেখ ও তার লোকজন। তবে এখন পযর্ন্ত মুল আসামীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। দ্রুত আসামীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান তারা।


প্রসঙ্গত, গত ২০ জানুয়ারী বাগেরহাট যাবার পথে বিএনপি কর্মী নিজাম বিশ্বাসকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে প্রথমে তাকে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ২৮ জানুয়ারী মারা যান। এ ঘটনায় ২৭জনকে আসামী করে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?