- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬ ০৭:৩৭ পিএম
বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে প্রকাশিত সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনের প্রথম বই ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) বিকেলে সরকারি বিএম কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোহাম্মদ তাইজুল ইসলাম, বরিশাল হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর আকতারুজ্জামান, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, বরিশাল জেলা জাসাসের সভাপতি সাব্বির নেওয়াজ সাগর, বিএম কলেজের শিক্ষক প্রফেসর ড. জাবের, শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার, প্রফেসর আক্তার উদ্দিন, প্রফেসর জাহাঙ্গীর কবির, প্রফেসর গোলাম রাব্বি, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং মহানগর ছাত্রদলের সাবেক ১ নম্বর সহসভাপতি মুশফিক রহমান ওভিসহ শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
বইটি জুলাই গণঅভ্যুত্থানের সময়কার অভিজ্ঞতা, স্মৃতি ও ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে রচিত। লেখক ওয়ালিদ বিন সালাউদ্দিন একজন প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীর অভিজ্ঞতার আলোকে সেই সময়ের ঘটনাগুলো বইটিতে তুলে ধরেছেন। বরিশালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো প্রত্যক্ষ অংশগ্রহণকারীর অভিজ্ঞতার আলোকে প্রকাশিত প্রথম বই এটি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তরুণ প্রজন্মের ভূমিকা এবং সমকালীন ঘটনাপ্রবাহ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বইটির প্রকাশকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও অভিজ্ঞতা লিপিবদ্ধ করার একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!