- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ০৩:৪৩ পিএম
বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগ
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি ঃ
‘অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ’ স্লোগানকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ পরিসংখ্যান বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রবিবার (১৩ জুলাই, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সার্বিক সহযোগিতায় ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর। বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনের সাথে সুসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা একটি ইতিবাচক পদক্ষেপ। বিতর্ক এমন একটি শিল্প, যার মাধ্যমে অন্যের নিকট নিজের মনোভাব ও যুক্তি তুলে ধরা যায়। উপাচার্য বলেন, আমি প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর বেরোবির একাডেমিক কার্যক্রম গতিশীল রাখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দিয়েছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন। এ সময় তিনি বলেন, শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় সংযুক্ত হতে পেরে আমরা গর্বিত। আগামী দিনে এ ধরনের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে আমরা অত্যন্ত আগ্রহী। বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দেশের সূয্য সন্তানদের স্মরণ করা হয়েছে।কোটালীপাড়া...
-
*জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!