- প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ০৭:৫৪ পিএম
বেরোবিতে গেস্ট হাউজের উদ্বোধন
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) ক্যাম্পাসের অভ্যন্তরে গেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ জুলাই, ২০২৫) বিকেলে ক্যাম্পাসের আবাসিক ভবনের দুটি ফ্লোরে গেস্ট হাউজ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে রংপুর শহরের ইসলামবাগে ভাড়া বাড়ীতে বিশ্ববিদ্যালয়ের কাজে আগত অতিথিদের জন্য গেস্ট হাউজের ব্যবস্থা করা ছিল। ভাড়া বাসা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গেস্ট হাউজ স্থাপন করার ফলে যাতায়াতের ভোগান্তি লাঘব হবে এবং পরিচালনার খরচও কমে আসবে।
উল্লেথ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও ঢাকায় মোট দুটি গেস্ট হাউজ আছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!