- প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ০৭:০১ পিএম
বেরোবি ক্যাম্পাস রেডিও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ক্যাম্পাস রেডিওতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৭ জুলাই, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত পরিচিতি পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।ক্যাম্পাস রেডিও’র কার্যক্রমের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।
এ সময় উপাচার্য বলেন, ক্যাম্পাস রেডিওতে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সকল জনমতের প্রতিফলন থাকতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার ক্ষেত্রে উদ্ভাবনী জ্ঞান ও ধারণাকে সাদরে গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাস রেডিও’র সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাকেও সমৃদ্ধ করবে।
বেরোবি ক্যাম্পাস রেডিও-এর পরিচালক ড. মোছাঃ সিফাত রুমানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক ও রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠানে ক্যাম্পাস রেডিও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!